Tuesday, 16 November 2021

মীরা রায়ের দুটি কবিতা--

মীরা রায়ের দুটি কবিতা--

গরম ভাত 

আজ কতদিন হল উপবাস
কোথা হতে যেন ভেসে আসে গরম ভাতের গন্ধ
চনমন করে ওঠে মন
লোভ হয় ভীষন যদি পেতাম একটু খানি,
মনে হয় শুধু ই খেয়ে নেব
আহা গরম ভাত!
সব কুটিরে জ্বলছে আজ আলো
যেন পাহাড়ের বসতি বাড়ি
কার ঘরে যে চড়েছে উনানে হাঁড়ি
মন পাখি সেথায় উড়ে যায়
গন্ধের আস্বাদ নিতে
আহা আমার প্রিয় গরম ভাত।

বিজয়োৎসব

দুর্গা দুর্গতি নাশকরে
অসুর বধের মাধ্যমে
বিজয়ী হয়ে পালন করে
বিজয়া দশমী হয় জনমে জনমে।
বিজয়ী হয়ে মিষ্টি মুখ
আমাদের ঘরে ঘরে
বিজয়ার আনন্দ মিছিল
যেন বাজে নূতন সুরে।

আঁকড়িশ্রীরামপুর পুরশুড়া হুগলী ৮৫০৯৮০৮০৮৬

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...