Tuesday, 16 November 2021

জয়নাল আবেদিনের দুটি কবিতা--

জয়নাল আবেদিনের দুটি কবিতা--

ভাবনা আমার রক্ষাকবচ

কষ্টের সঙ্গে আপোষহীন পাঞ্জা
লড়েই চলেছি,
যেমনটা লড়াই করে ক্ষেতমজুর গুলো
শস্য ফলাচ্ছে  মাঠে ।
রোদ-ঝড়-বৃষ্টি তাদের অঙ্গের সঙ্গী
তবু, তারাও আপোষহীন সংগ্রামে
অবিরত , অবিচল ।

যাদের ক্ষুধা নিবারণে এ লড়াই
তারা আজও উদাসীন। উপেক্ষা
তাদের মজ্জাগত ।

প্রখর দাবদাহ উপেক্ষা করে
যে মজুর ইঁটের পরে ইঁট সাজিয়ে
ইমারত গড়ে । নিরাপদ বাসা বানায়,
তাদের  মাথা গোঁজার ঠাঁই
হয়তো বা বৃষ্টির ফোঁটা জলে রাতের
ঘুম কেড়ে নেয় ।

মর্যাদার লড়াইটা আজ শিরায় ,
ধমনীতে - উচ্চ নীচ ভেদাভেদ টা
জীয়যন কাঠির ছোঁয়ায় বেঁচে আছে ।

অথচ সব গ্লানি মুছে ফেলে, লড়াইটা
আপোষ হীন হয়ে আজও বেঁচে আছে-
বাকি দিনগুলো ও বেঁচে থাকবে ।

--------------++++++++----------------------

কবিতা ২

আমি খুশি হবো

সমস্ত অনিয়ম গুলো আছড়ে ভেঙে
চূরমার করে দিতে ইচ্ছে করে।
ইচ্ছে করে ভাঙ্গা অনিয়ম গুলো
মুঠো মুঠো করে আকাশে ছড়িয়ে দিই।
মেঘলা দিনের বৃষ্টির মত ঝরে পড়ুক
সমস্ত বাড়ির ছাদে, টিনের, টালির চালে
বিছিয়ে পড়ুক সমস্ত উঠোনে, ব্যালকনিতে ।

জমাকৃত অনিয়মের স্তুপ ঠেলে চলতে গিয়ে
পচা শামুকে পা কাটার মতো
যদি একটু আধটু- পায়ে কাটা ছেঁড়ার দাগ হয়,
তাহলে জেনে রেখো- ঐ দাগ না মেটা পর্যন্ত
মনের কোনে একটা জিজ্ঞাসা চিহ্ন তৈরি হবে ।

সেই সন্ধিক্ষণে তোমার মনের আঙিনায় যদি
নিয়মগুলো ছবি হয়ে ভেসে আসে,
তুমি অখুশি হলেও- বিরক্তিতে তোমার
মুখটা হয়তো তেতো হয়ে উঠলেও,
আমি মনে মনে খুউব খুশি হবো ।

-------------------------------------------------
জয়নাল আবেদিন
শাক পুকুর (মাঝের পাড়া)
বজ বজ, কোলকাতা-৭০০১৩৭
মোবাইল-৯০০৭৯ ৫০০১৬
-----------------------------------------------------

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...