Tuesday, 16 November 2021

মৃত্যুর এপারে--আভা সরকার মন্ডল

মৃত্যুর এপারে--
আভা সরকার মন্ডল

মৃত্যুর এপারে নদীগুলোর বুকে চড়া
এপারে হিংসা, এপারে জরা।

মৃত্যুর এপারে, বড্ড দূষণ
বড্ড মেনে নেয়া
ফলশ্রুতিতে, পুনর্জন্ম চেয়ে লম্বা লাইন
কত অনৈতিক দেয়া নেয়া।

একাকীত্ব শব্দটির বড়ো দাপট এপারে
তবুও কেউ কেউ আছে 
আগলে রাখতে জানেন যারা,
হয়তো ছেড়ে যেতে হয় বলেই
 মৃত্যুর এপারে, শুধুই গুছিয়ে নেবার তাড়া।

আপাত দৃষ্টিতে জীবন্ত অথচ কিছু মৃত শব্দের লাশ
নিশ্চুপ এপারে,
হঠাৎ-ই যদি কথা বলে ওঠে, কখনও তারা 
হঠাৎ-ই যদি, প্রাণ ফিরে পেয়ে 
কড়া নাড়ে দ্বারে
সেই আশারও বাতি, 
জ্বলে   থাকে, মৃত্যুর এপারে।।


Ava Sarkar Mandal.
‘Prayas', Ukilpara, Raiganj
Dr. B . C  Roy Sarani
Uttar Dinajpur./WB/India
Pin.... 733134
Mail….ava.mailme@gmail .com
Whatsapp....   9474071386
Ph......   7001764042

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...