অগ্নিশ্বর সরকার
আমি কি খুনী?
সকাল-বিকেল চরিত্রগুলো খুন করছি।
পছন্দে খুন, অপছন্দে খুন-
প্রয়োজনে খুন, অপ্রয়োজনে খুন-
কত যে খুন করেছি তার ইয়ত্তা নেই!
সামান্য কারণেই খুন করেছি-
অবলীলায় মেরে ফেলেছি চরিত্রগুলোকে।
আমার কি ফাঁসি হবে?
কেউ দয়া করবে না আমাকে।
কত সম্পর্ক খুন করেছি-
মাত্র কলমের একটা খোঁচাতে।
প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মহত্যা-
কিছুই বাদ দিই নি।
লেখক মানেই কী খুনী?
বিচারের অপেক্ষায় অপেক্ষমান।
হয়তো খুব কাটতি হবে বইয়ের-
কিন্তু,
দিনের শেষে আমি একজন অপরাধী,
আমি একজন খুনী।।
No comments:
Post a Comment