Tuesday, 16 November 2021

অর্পিতা ঘোষ পলিতের কবিতা--

অর্পিতা ঘোষ পলিতের কবিতা--

লালসা

সাজানো মঞ্চ,
রংমশাল আর আলোর রোশনাই দেখে চোখ ধাঁধিয়ে যায়।
নিশি পাওয়া ঘোরে –
আকাঙ্ক্ষার জামা পরে দাঁড়িয়ে পড়লাম,
সবকিছু নতুন লাগছিল।
অনেকটা সময় পেরিয়ে এসে দেখলাম –
নিষ্ঠুরতার বলয়ে বাস করছিলাম এতক্ষণ,
আদর্শলিপি কিছুটা খোয়া গ্যাছে,
বাকিটা বর্ণহীন, কাহিল...।
পরিতাপে নিদ্রাহারা, রাতের আয়ু দীর্ঘতম।
অথচ, মন সংযম করলে –
       মাখতে পারতাম মরমী চাঁদের আলো।

       -----------------------------

 স্বজন ছায়া

সময়ের উপযোগী হতে চেয়ে ব্যর্থ হয়েছি বারবার
নকল আলো দেখে রোদ মাখতে গিয়েছি,
অসহায়তার সুযোগ নিয়ে ঠকিয়েছে স্বজন ছায়া,
দূষণ মেখে আনন্দে মেতেছি।

মূর্খামি দেখে চাঁদ হাসে আড়ালে...l

    --------------------------------

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...