Tuesday, 16 November 2021

স্বরধ্বনি--বিশ্বজিৎ রায় চৌধুরী

স্বরধ্বনি--
বিশ্বজিৎ রায় চৌধুরী

তুমি কি দিতে পার দু'একটা ছিন্নপত্রে ঝরে পড়া ভোরের শিশির -
বসন্তের রুক্ষদিনে উদাসী বাতাসে দুলে ওঠা পত্রল বাষ্প মোচন ,
নাম না জানা ভোরের ভৈরবী সুরে কোকিলের কুহুতান
কিংবা বিরহ কাতর প্রেয়সীর চিঠি পার কি পৌঁছে দিতে
বিচ্ছেদ ব্যথা ভরা আর একটি মৌন ঠিকানায় ।
তুমি তো অন্তর্যামী , বুকের গহনে তোলপাড় ওঠে ,
যে সাড়া না পেলে তোলপাড় ওঠে মনন চিন্তনে ,
তুমি কি পার দিতে এক ফোঁটা সুধা সিঞ্চন করে
অমৃত  সাগরে ভেসে চলা অথৈ পারাবারে বিন্দু রচনা ।


লেখক -- বিশ্বজিৎ রায় চৌধুরী
ঠিকানা -- 
গ্রাম -- বিশ্বনাথপুর
পোস্ট -- রামনাথপুর
জেলা -- উত্তর ২৪ পরগনা
পিন -- ৭৪৩৪২৩
মোবাইল ফোন নম্বর -- ৯৬৪৭১৩৮১২৬

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...