Tuesday, 16 November 2021

হারানো সময়--অরিন্দম চট্টোপাধ্যায়

হারানো সময়
অরিন্দম চট্টোপাধ্যায়


দৃশ্যহীন অবয়ব নিদ্রাহীন করে দিয়ে যায়
যেন আহ্নিক গতির মতো ঘুরে ঘুরে আসে
আমি জেগে উঠি খুঁজতে থাকি....
ঘাস ফড়িং এর মতো কোথায় যে হারিয়ে যায়

আমার প্রতিটা পল অনুপল কী ভাবে
যে কাটে তা ভাবতে ভাবতে হৃদয়ের
ভেতর জেগে ওঠে এক উপেক্ষা নদী
স্রোত হীন ভাবে বয়ে যায়...

এরকম  ভাবে এলোমেলো ভাবনার ভেতর
ঘুরে ঘুরে যায় এক ঘোড়ার খুরের মতো 
এক বারান্দা  থেকে বসন্ত হাওয়া
ভেসে যাওয়া পালকের মতো.....

একটা ফেলে আসা সময় উদাসীন হয়ে
উড়ে বেড়ায় প্রজাপতির মতো নিঃশব্দে
হলুদ বা রঙহীন কোন পাখনা নিয়ে
ছুটে যাই,নাগাল পেরিয়ে চলে যায় দূরে...


@ অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা, কলকাতা -৬০, মো ও হো - ৯৪৩৩১৩৪৭৬১/ ৭৫০১৭৭৮২৯১

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...