চিত্র কর
অনেক কিছু বদলানো দরকার -- চশমার ঘষাটে কাঁচ সামনের বারান্দার পুরানো কার্নিশ জানালার রঙ ওঠা পর্দা আর স্রানঘরের বাতিল ল্যাম্প!
অনেক কিছুই বদলানো দরকার -- পুরানো স্বজন হৃদয়ের পুরানো কাঠামো য় নতুনমালিশের পালিশ!
একটা বয়স এলে মানুষ নিজেই ঢুকে পড়ে স্মৃতির গহন কন্দরে! বাতিল সামগ্রী ভেবে আজ ও তাকে কালকের সুরে ডাকে! মন তার মজে না অশ্লীল পরচর্চা আর অশালীন প্রমোদে! সে দেখে ভয় আর ত্রাস - উৎসব পার হয়ে উড়ে যাচ্ছে নবীন পাখি! লোহার গারদ ধরে কোনো এক স্বপ্নিল কিশোর একমনে একে যাচ্ছে স্বাধীনতার রঙিন ছবি ।
মায়া / অশোককুমার দত্ত
বর্ষায় ধারাস্রান কবিতা ও গানে!
ওদিকে অরণ্য ভিজছে একাকী আনমনে!
বৃষ্টি ঝমঝম মেঘ পৃথিবী
আলো ভাসছে এক কোণে
মন চাইছে আলো ধরি
ছোট্ট কবিতার বিরল ক্ষণে!
আমাদের কেউ কেউ পথিক হবে
আলোর হাত ধরে আমাদের দেখাবে পথের দিশা! আমাদের কেউ কেউ কবি হবে......
ফুল আর শিশুদের ভালোবেসে লিখে যাবে অজস্র ভালোবাসার কবিতা আমাদের কেউ কেউ সত্যিকারের গায়ক হবে
অসংখ্য মানুষকে উদ্বেল করবে তার উজ্জীবনের গানে!
আর একদিন....
আমাদের মধ্যে সত্যিকারের কেউ হবে হ্যামিলিনের বাঁশিওয়ালা যে সকল কবি গায়ক পথিক ও মানুষদের নিয়ে বেরিয়ে পড়বে প্রতিবাদের টানে কবিতায় কবিতায় পথে - পথে গানে - গানে
আমাদের হ্যাঁ আমাদের নতুন পৃথিবীর সন্ধানে!
এভাবেই নদী জুড়ে বয়ে শীর্ন জলধারা!
আমাদের ছোট্ট ভাষা নদী চলবে একে বেঁকে!
যখন তখন মহতী বানর পালক বাঁধ দেবেন বেঁধে !
সচর্কিত বিস্ময়ে দেখবো আমরা গাছে গাছে ঝুলছে ইস্তেহার কবিতায় কবিগুরু বাদ --- বদলে এসেছে হায়
শুদ্ধ ল্যাঙ্গুল সমাচার!
....................................
একক/ অশোক কুমার দত্ত
কবিতাপাঠ! সভাগৃহ অন্ধকার!
বধির তালির ধ্বনি নিঃশব্দে
শুন্যে মিলায়!
বাতিল কবিতার ঘানি টেনে
একা আমি ঘুরি ফিরি
উদাসীন দিগন্তরেখায়!
No comments:
Post a Comment