Tuesday, 16 November 2021

দীপঙ্কর সরকারের দুটি কবিতা--

দীপঙ্কর সরকারের দুটি কবিতা--

ছায়া  

ছায়া হেঁটে চলে সবুজ ঘাসে ঘাসে পায়ে 
ফ্যালে পা , দীর্ঘশ্বাস পড়ে তার আমলকী
বনে । ক্রমে রাত্রি নেমে আসে নদী জলে
বিষাদের সুর সকরুণ বাজে ‌‌।

ছায়া হেঁটে চলে কায়াহীন দমাদ্দম পায়ে 
ফ্যালে পা , কার্যত দৃশ্য হয় না কিছু ; শুধু
মনে হয় কার ছায়া যেন অবিকল হেঁটে যায়
ছায়া ছায়া মায়াবী রোদের ভেতর ‌‌।


নির্লিপ্তি 

স্তব্ধতার দিকে এই হেঁটে যাওয়া হেঁটে যাই
নিরীহ সংকোচে , একা একা গিয়েছি বহুবার ।
গহন অরণ্য ভেদ করে ছুঁয়েছি জলের কিনার
শান্ত নদীটি কেমন শুয়ে থাকে গতিময় !

সূর্যমুখী ফুলেরা দোল খায় ওড়ে প্রজাপতি
প্রাকৃতিক গন্ধ তার ডানায় ডানায় , আশ্চর্য
বুনো ঘ্রাণ ছড়িয়ে যেন গাছের শাখায়  আমার
বাউল মন নিরুদ্বেগ উদাসী তখন ।


ঠিকানা
দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া
৭৪১২২২
M 6297618158

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...