হামিদুল ইসলাম
হাতের নোয়া ফেলে রাখি বিরহী মমতায়
নিঠুর বন্ধুত্ব গলে গলে পড়ে
ভাঙা চাঁদে
অগাধ রাত। প্রিয়াকে খুঁজি দমভাঙা পাঁজরের
যন্ত্রণায় ।।
আঁধারে একবুক শূন্যতা
মহাশূন্যের ট্রেণ দাঁড়িয়ে আছে দূরে
আপলোড কথনে হাজার কান্না ঢেকে দিই বিলাপের কারাগারে
জ্যামিতিক বলয়ে ভাঙছে স্বপ্নপুরী
সূর্যডোবা আবির সংলাপে ।।
আলোর উৎসবে আজও এঁকে রাখি
সাজানো ছবির দেয়াল
রাত্রির রঙ মুছে দেয় কোনো এক নদীমেয়ে
নদীর মতো রূপ তার
রূপে ভাসে পাহাড়
শীতল জলে নদীমেয়ে প্রতিদিন কবিতার দুর্বোধ্য শব্দ সাজায় ।।
ডুবু ডুবু ডুব সাঁতার
বিছানো শীতের চাদর
নদীমেয়ে পথ হারায় নির্জন শীতের কালবেলায়
ঈশ্বর প্রতিদিন পেরিয়ে যায় হাজারো ছোটো ছোটো ঈশ্বর ।।
তুমি আমি ভবঘুরে
নদীমেয়ে স্বপ্ন আঁকে জলে। ডুবুরি হয়। হয়ে যায় ভবঘুরে কবিতা
হয়ে যায় কবিতার ভবঘুরে ।।
___________________________________________
গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর। মোঃ+হোঃ=8637316460।
______________________________________________________
No comments:
Post a Comment