ফ্রেম
আজ আমি বেশ সুন্দর করে সেজেছি ,
নিজেকে আয়নায় দেখলাম...
বাহ্, খুব তরতাজা সুন্দর লাগছে তো !
পরিতৃপ্তি ও মুগ্ধতা ভরা কান্তির ;
এক দীপ্তিময় আলেখ্য আঁকলাম
বেশ সুন্দর হয়েছে চিত্রটি ...
অনেকক্ষণ ধরে নিজেরই প্রতিকৃতি দেখছি l
হঠাৎ কেন জানি আমার মনে হলো..
ঐ মুহূর্তটাকে কয়েদ করে ফেলেছি !
আমি যে সময়ের কয়েদি হয়ে গেলাম l
ঐ আয়নায় দেখলাম নিজেকে আবারও..
দেখি বয়সটা অনেকটা বেড়ে গেছে l
অথচ একটু আগেও তো তরতাজা ছিলাম !
কখন যে ঐ মুহূর্তকে ফেলে..
বর্তমান এগিয়ে গেছে বুঝতেও পারলাম না l
সময় তার প্রবাহে সব নিয়ে যায় ,
শুধু রেখে যায় কিছু ছবি কিংবা স্মৃতি l
আমি দেখছিলাম..
অনুভব করছিলাম ঐ পল কে ,
জীবন চলতে থাকলো আমি শুধু..
এ ফ্রেমে বন্দী হয়ে রইলাম ll
২
সম্ভবণার বীজ
তুমি আর আমি..
যখন তোমারই সৃষ্ট ছাতিমের ফুলের সুবাসে,
আমোদিত হয়ে পথ চলছিলাম ;
অজস্র বৃষ্টির ফোঁটা..
আমাদের অস্থিরতাকে সুস্থির করে তুলছিলো l
তোমারই সেই নাম না জানা...
নদীতে আমরা নিজেদের কুটির বানিয়েছিলাম,
হঠাৎ কেন জানি না কোন অহংকারে ?
হয়তো কোন নতুন সূচনার মধুর আহ্বানে ;
একাকী নির্জনে রেখে গেলে আমায় ||
সে সময়ে আমি ছিলেম..
তোমারই ইচ্ছে পূরণের এক মাধ্যম মাত্র,
শুধু তোমারই এক ইশারায়..
আমি হাসতাম, গাইতাম ;
নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়েছিলাম l
তাই তো অত্যন্ত অবহেলায় ..
তুমি দিয়েছিলে অক্ষর পূর্ণ ক্ষত,
তবে আজ কেন ঐ পরিত্যক্ত জীর্ণ..
ভুলে যাওয়া নদীর কথা উল্লেখ করো ;
জানো গো এ ভারী অন্যায় ll
বহুদিন ছিলেম উদাসীন..
তীর বিদ্ধ যন্ত্রনায় দগ্ধ পক্ষীনীর ন্যায়,
কালের দৃঢ় অমোঘ নিয়মে..
বয়ে চলা জীবনসমুদ্রে ;
আমার সব বেদনা ভেসে গেলো l
নতুন চিন্তনের লহরী এলো..
তাঁরই ঢেউয়ে ভিজে শুদ্ধ হলাম ,
নব্য ভাবনায় উদ্দীপ্ত হয়ে ;
আমারই মানব জমিনে সম্ভাবনার বীজ বপনে..
অঙ্কুরিত হলাম এ দুনিয়ায় ll
No comments:
Post a Comment