জারা সোমা
বড়ো প্রবল ছিল জল শূন্যতা
উঠোনে অবহেলায় বাড়ছিল কৃষ্ণতুলসী
মেঘের গায়ে আঁকা কালো জড়ুল
চিরন্তন নিয়মে সাজানো নৈবেদ্য পরতে
লুকিয়ে ছিল দেবহীন বাস্তব, তারপর
একদিন অসময়ে ডোরবেল বাজিয়ে
জানলায় জিরোতে আসে রোদ
শব্দের সাথে শব্দ মিশিয়ে
কার্নিশে লুকোচুরি খেলে গোধূলি
মধ্যযাম আড়মোড়া ভেঙে হেসে উঠলে
নশ্বর জীবন পেয়ে যায় অমরত্বের ঠিকানা।।
Zara Soma / জারা সোমা
No comments:
Post a Comment