সৈয়দা তানিয়া সিমি
তোমার দু'টো চোখে মায়া আছে
ভালোবাসার ছোঁয়া আছে!
পবিত্রতার শিকল আছে,
জাগতিক ভাবনার উদয় আছে।
কি অবাক হলে বুঝি?
অপরিসীম প্রেম আছে!
দেশের প্রতি ভালোবাসার,
আবাসভূমি আছে।
দায়িত্বশীলতার জাদু আছে
লজ্জাবতীর চোখের !
লাজুক আছে,
বাস্তবতার ভাষা আছে!
চোখের মায়ার পরশ আছে।
চোখের মণির তারা আছে
চোখ বন্ধ করার অনুভূতি আছে!
চোখের তারার পানি আছে।
তোমার ও দু'টো চোখের
মায়া আছে!
চোখের মায়া শান্ত মায়া।
তুমি বলতেনা চোখের মায়ায়
পড়ে যাও সবার?
ঠিকই বলেছিলে চোখেরও একটা
মায়া আছে!
No comments:
Post a Comment