Tuesday, 16 November 2021

সভ্যতা--হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়

সভ্যতা 
হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় 

বিদেশী পারদে-কাচে 
দেশজ ফ্রেমে গড়া 
অভিনব আর্শি কিনেছি
বড় ব্যয় ক'রে।
এই রূপ, এই সৌষ্ঠব 
বড় অনন্য দেখাবে এইবেলা। 

আয়না সত্য কথা বলে---
এমন তো সকল বিদিত।
তার শংসা নিয়ে 
সহজে বেড়াবো ফিরে অনন্য মহলে।
এমনও স্বপ্ন ছিল বুননে বয়নে। 

কিন্তু সব ধোঁয়া ধোঁয়া
শ্বেতশুভ্র বস্ত্রখণ্ড দিয়ে বার বার 
আয়না সাফাই করি। 

এত ধূলো, এত মলিনতা কোথা থেকে জমে! 
হাওয়ার মণ্ডলে কি এত ধূলো ওড়ে! 
ধূলোর ঝড়-টড় তো ঘটেনি তল্লাটে! 

আসলে কি ধূলো কোথা নেই?
এত ধূলো জমেছে কি মুখে! 
ধূলোমাখা সকলের মুখ।

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...