মাথুর দাস
'খুস-খুস'-এ নেই মন খুশ-খুশ
উসখুস করে চিত্ত,
বাঙালীর প্রিয় খাদ্যের পদ
খেতাম যে সুখে নিত্য ।
পোস্ত তো এক নিরীহ বস্তু
আকর বহু সে যে-গুণের,
পোস্ত দিয়েই নানা পদ হয়
আলু ঝিঙে আর বেগুনের ।
পটল-পোস্ত কিম্বা পেঁয়াজ
পদ কত বলি, রোস্ তো !
পোস্ত-বাটা বা পোস্তের বড়া
পরিচিত আলু-পোস্ত ।
ছ্যাঁকা লাগে হাতে মুখে ও জিভে
বললেই কথা পোস্তের,
কেজিপিছু আজ আড়াই হাজার
নাগাল পাই না দোস্তের ।
কত বলি আর দুঃখের কথা
মন ভাল নেই, থাক্ সে !
রাঁধি যদি তবু আলুপোস্তটি
রাখি গয়নার বাক্সে ।
*****************************************
মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ
No comments:
Post a Comment