সোমনাথ সামন্ত
ও মাটি! চলো আমাদের সাথে,
তোমাকে দিয়েই তো গড়ি আমরা প্রতিমা;
আমাদের হাতেই তুমি পাও নতুন রূপ,
সেই রূপের পূজোয় মাতে গোটা দুনিয়া।
আমরা হলাম মৃৎশিল্পী,
মাটির সাথে আমাদের আজীবন বন্ধন।
মাটি আমাদের রক্ষাকর্তা;
এই মাটি আমাদের করে নানান স্বপ্নপূরণ।
আমাদের হাতের ছোঁয়ায় ও তুলির টানে,
সেজে ওঠে সব মূর্তি;
তাতে প্রাণপ্রতিষ্ঠা হলে
দেখে মনে জাগে শান্তি।
পূজো মিটলে সেই মূর্তি,
মিশে যায় জলের সাথে।
মাটির সাথে মৃৎশিল্পীদের বন্ধন
চলতেই থাকে চক্রাকারে।
৭ কেদারনাথ মুখার্জি লেন
হাওড়া-৩
৯৮০৪৯৯৮৩০১
No comments:
Post a Comment