Tuesday, 16 November 2021

অসিত কুমার পালের কবিতা--

অসিত কুমার পালের কবিতা--

কবিতা (১)

 বন্ধু
****

মাথা যখন গরম থাকে
তখন নরম কথায় যে ঠান্ডা করে
সেই  একান্ত প্রিয় বান্ধব ।

মনটা যখন বিক্ষিপ্ত থাকে
তখন মিষ্টি কথায় যে শান্ত করে
 সেই তো পরম প্রিয় মিত্র ।

একান্ত প্রিয়জনের বিয়োগে 
 সান্ত্বনা দিয়ে যে শোক ভোলায়
সেই তো সর্বক্ষণের সহচর ।

 দুঃখ বিপদের দিনগুলোতে
 সর্বদা পাশে থেকে সাহায্য করে
সেই তো প্রানের প্রিয় বন্ধু ।

কবিতা (২)

 অধরা কবিতা
************

কবিতা লিখতে আমার খুবই ইচ্ছে করে ,
কিন্তু  লিখতে বসে শুধু কলম কামড়াই ।

 ঘন্টার পর ঘন্টা শব্দ হাতড়ে বেড়াই , কিন্তু
 মনের মত শব্দ কিছুতেই কাছে আসে না ।

অন্য অনেক কবি দেখি অনায়াসে আকাশ
ফুল বা পাখি নিয়ে দীর্ঘ কবিতা লিখে যায় ।

নদীতে কলসী ভরা বা শাঁখের  সুরেলা শব্দ
তাদের কলমে  সহজেই কবিতা হয়ে ওঠে ।

কিন্তু আমার মনের আয়নায় শুধু মানুষের
চলমান জীবনের কঠোর বাস্তবতা ধরা পড়ে ।

তাদের নিয়ে গল্প বা উপন্যাস লেখা গেলও
বোধ হয় কোনদিনও কবিতা লেখা যায় না ।


কবিতা (৩)

অন্ধকারে একাকী

শীতকালের সন্ধ্যায় সাতটা বাজে ।
রোজকার মত আজও লোডশেডিং ।
তুমি ঘরে নেই বলে আলো জ্বালানো হয়নি ।
অপরিস্কার বিছানায় শুয়ে 
খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি ।
সামনের ঝোপে কয়েকটা জোনাকির
আলো জলছে আর  নিভছে ।
একটা ঝিঁ ঝিঁ একটানা ডেকে চলেছে ।
বাড়ীর পাশের রাস্তা দিয়ে
 লোকজনের হাঁটা  চলার শব্দ পাওয়া যাচ্ছে ।
কিন্তু আমি কিছুই দেখছি বা শুনছি  না ।
কেবল মনে মনে তোমার সঙ্গে কথা বলছি ।
অনেক দিন তুমি আমার পাশে নেই ।
কবে আসবে তাও জানি না ।
আর কতদিন একা শুয়ে শুয়ে অন্ধকারে
জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকব?
তোমার থেকে কোন উত্তর পাচ্ছি না ।

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...