Tuesday, 16 November 2021

দৈনন্দিন - ২ / জয়ন্ত চট্টোপাধ্যায়

দৈনন্দিন - ২ / জয়ন্ত চট্টোপাধ্যায়

প্রতিদিন রচিতহয় এক-একটি দ্রোহকাল
সবুজের অকাল পতনে ধারা ২২৬ সংবিধানের
লুকোচুরি পার্টনার
সে নিশ্চয় জানে আকুপাংচারের করিশ্মা বেশি জনের নেই
আস্তাকুঁড়ের গল্পগাছা ঈশ্বর নামক বিষ্ফোরণপ্রুফ সর্বশক্তিমানের
ঘরের সিঁদ কাটতে অক্ষম কারণ তাদের কেউই ০০৭ মার্কা
কমান্ডার জেমস নয় বণ্ড ও নয় তারা নিছক গেরস্থ মানুষ
যাদের যুদ্ধক্ষেত্র মন থেকে চায়ের দোকান পর্যন্ত ছড়ানো।
জয় ডুবে হীন অন্ধকারে অথচ পিঁপড়ের উপাঙ্গের ধার
অবিরাম কাটে কংক্রিটকাঠিন্য বড়ো অবহেলায়.......

অপেক্ষায় থাকি
নগণ্য পতঙ্গের মতো কোনো স্বঘোষিত প্রলয়দেবতা
একটু একটু করে কঠিন ভাঙতে ভাঙতে সবগুলো বর্ম ছিঁড়ে
সেই ছলনার সামনে সত্যের অমোঘ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে বলবে
..... এইবার....! এইবার......!!

গোপেশ্বরপল্লি,বিষ্ণুপুর,বাঁকুড়া-৭২২১২২
কথা-৭০০১৪৫৬৭২২/৮৯২৬৫৬৯৫৭৪

No comments:

Post a Comment

মধুময়-- সোনালি মুখার্জি

মধুময় সোনালী মুখার্জি স্বপ্ন তোমায় দিলাম লিখে রেখো যত্ন করে,  ভালোবাসা দিলাম তোমায় নিও হৃদয় ভরে l তোমার সাথেই পথ চলা,  তোমায...