১) সময়
চেতনার হাস্নুহানারা
চেয়ে রয় অনন্তের পানে--
রাতজাগা চাঁদ শুধু দোলে
সাগরের ঢেউ আর স্রোতে--
মননের তীর ছুঁয়ে ছুঁয়ে
ছুটে চলে অনামী সময়।
২) খোঁজ
সে তোমার সাথে সাথে
সমর্পণের বকুল ঝরা বনের
দূর দিগন্তে নীরব চেয়ে থাকা।
সে তোমার কুয়াশার হিম পথে
বর্ষাবন, অরণ্যের অবুঝ কিনারায়
ভালোবাসার একতারা খুঁজতে যাওয়া।
৩) দিন
আলোর খেলাঘরে--
দিগন্তের শেষ খেয়া
ছোঁবে পলাশ জারুল,
আগামীর বর্ণমালায়
শুরু হবে দিন।
বহড়া,ষাটপলসা,বীরভূম,পশ্চিমবঙ্গ
ফোন নম্বর 8617822208
No comments:
Post a Comment