কবিতা
"অপদার্থের একশেষ"
প্রদীপ দে ~
কুঁড়ে ঘর
আকাশ ছুঁতে চেয়েছিল
কিন্তু পারেনি
অট্টালিকার অট্টহাসি
যদিও কোন কাজ করেনি।
আমিও বড়ই আশাবাদী ছিলাম
আকাশকে ধরতে পারবো ভেবে
ও কিন্তু ধরা দেয়নি।
তোমরা হয়তো বা হেসেছিলে
আমি যদিও ওসবের ধার ধারি না
আমি অবজ্ঞায় তাই শ্যেন দৃষ্টিতে
তাকিয়ে ছিলাম মাটিরই দিকে।
No comments:
Post a Comment