সে আর আমি
শিখা মালিক
ও আমার সাথে থাকে সবসময়ই থাকে, চলতে বসতে ঘুমাতে কখনও পিছু ছাড়েনা।
মিল খুবই আমার সাথে,কাঁদি বেশী তবে লুকিয়ে ও তখন কাঁদে আমার থেকে কিছু লুকাতে পারে না ,আমিও পারিনা।ব্যস্ততার মাঝে যখনই তাকাই দুজনে চোখাচোখি,
কাউকে না বলা কথা শুধু ওর সাথেই বলা ।
কষ্টের আতিশয্যে যখনই থাকি শুয়ে কপট দৃষ্টি হানে,
বলে উঠে দাঁড়াও চোখের জল মুছে।
আমরা হারতে আসিনি, দুঃখের সাহারা যতই করুক ইশারা হেঁটে যাই বর্ণময় পথ।
তার সাথে ডুব দিই গহীন আঁধারে অবলীলায় শুধু তারই সাথে।
কায়া আর আমি।
No comments:
Post a Comment